Showing posts with label BCS. Show all posts
Showing posts with label BCS. Show all posts

Thursday, December 18, 2014

৩৪তম বিসিএস : লিখিত পরীক্ষায় পাস ৯,৮২২

৩৪তম বিসিএস লিখিত পরীক্ষায় ৯,৮২২ জন প্রার্থী পাস করেছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
ফলাফল জানা যাবে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে- http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_result_1218134058.pdf
২৬ জানুয়ারি ২০১৫ তারিখ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।
এদিকে, পরীক্ষায় অসদুপায়ের দায়ে শাস্তি দেওয়া শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে আজ (বৃহস্পতিবার)। তালিকা পাওয়া যাবে এ তালিকায়- http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_general_1218144606.pdf

নতুন ধারায় বিসিএস

আবেদন চলছে ৩৫তম বিসিএস পরীক্ষার। এবারের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ৩৩তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী রিদওয়ান ইসলাম
রিদওয়ান ইসলাম। ছবি: স্বপ্ন নিয়েবদলে গেছে ৩৫তম বিসিএস পরীক্ষার ধরন। এবার প্রিলিমিনারি পরীক্ষায় নতুন যুক্ত করা হয়েছে ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এ ছাড়া পরিবর্তন এসেছে লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টনের ক্ষেত্রেও। তাই পরিবর্তনগুলো সম্পর্কে জানা জরুরি।
ইতিমধ্যে হয়তো বিষয়বস্তু সম্পর্কে আপনারা জেনেও গেছেন। নতুন নিয়মগুলোতে চোখ বুলালে একটি বিষয় সুবিধাজনক মনে হবে, তা হলো প্রিলিমিনারি পরীক্ষার জন্য আর আলাদা করে প্রস্তুতি নিতে হবে না। লিখিত পরীক্ষার সার্বিক প্রস্তুতি গ্রহণ করলেই প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। সব বিষয়ের আদ্যোপান্ত পড়তে হবে।

Wednesday, November 19, 2014

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি

৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানান।
পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২,৪৪,১০৭ জন প্রার্থী। এর আগে কোনো বিসিএসে এত সংখ্যক প্রার্থী আবেদন করেননি।
১,৮০৩টি শূন্য পদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদনের শেষ তারিখ ছিল গত ৩০ অক্টোবর।

Tuesday, November 18, 2014

৩৫তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও পরামর্শ

বাংলাদেশের ১ নং সার্ভিস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস(বিসিএস)। বিভিন্ন ক্যাডারে লোক নিয়োগের জন্য ১৮০৩টি শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।এখানে সাধারণ ক্যাডারে ৪৫৫ জন, প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮২৯ জন। নিঃসন্দেহে এটা চাকরি প্রার্থীদের জন্য একটা বিশাল সুযোগ বিশেষ করে যাদের বিসিএস ক্যাডার হওয়া একটা বিশাল লক্ষ্য।
পরীক্ষার পূর্ণ সময় দেয়া হবে ২(দুই) ঘণ্টা। এই পরীক্ষায় মোট ২০০(দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১(এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
সুতরাং পরীক্ষার্থীরা একটু চিন্তায় ই থাকবেন যে নতুন এই নিয়মের প্রশ্ন কেমন হবে, কিভাবে প্রস্তুতি নেব। আজকের এই লেখাটি মুলত তাই নিয়ে।
একটা অসাধারণ প্রস্তুতি আপনাকে পৌঁছে দিবে আপনাকে আপনার অভীষ্ট লক্ষে। আপনি হয়ে যাবেন ঐতিহ্যবাহী বাংলাদেশের সিভিল সার্ভিস এর একজন গর্বিত সদস্য। আপনি হবেন একজন ম্যাজিস্ট্রেট, একজন এ এস পি, একজন শিক্ষক ইত্যাদি! আর তাই এখনই অস্বাভাবিক সকল চিন্তাকে (কোটা, রাজনীতি, দুর্বল সিজিপিএ ইত্যাদি) পিছনে ফেলে এখন থেকে ই প্রস্তুতির জন্য ঝাপিয়ে পড়তে হবে। আপাতত আপনি ভুলে জান অস্বাভাবিক কোটা এর কথা, আপনার দুর্বল সিজিপিএ এর কথা। আপনি বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন এইটা ও আপনাকে ভুলে যেতে হবে! শুধু জানুন যে আপনাকে নতুন ভাবে শুরু করতে হবে।
প্রিলিমিনারি পরীক্ষার জন্য সহজ চিন্তা করুন, প্রস্তুতিও তত সহজ হবে। |

Friday, October 17, 2014

বি সি এস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা দেন এখন আপনার android ফোন দিয়ে।

আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই । নিশ্চয় ভালো
আজ আমি আপনাদের জন্য একটা চরম android apps নিয়ে হাজির হয়েছি।
apps টির নাম হলো -- BCS preliminary test.apps
file size: 1.0mb
এই apps খুব দরকারীকারন এই apps টিতে বিগত যত bcs পরীক্ষা হয়েছে তার প্রশ্ন দেয়া আছে।
এই apps টি এমন ভাবে সাজানো হয়েছে মনে হবে যেন আপনি বি সি এস পরীক্ষা দিচ্ছেন।
এই apps টি তে আপনি যখন কোন কোন MCQ প্রশ্ন সিলেক্ট করবেন তখন আপনাকে ১ ঘন্টা সময় দেয়া হবে।
আর প্রতিটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য আপনাকে ৪ টা অপশন দিবে যে উত্তর টি সঠিক মনে হবে সেটাতে টিক চিহ্ন দেয়ার ব্যবস্থা আছে।আর আপনি ১ ঘন্টায় কত নাম্বার পেলেন , কয়টা উত্তর সঠিক হয়েছে, কয়টা উত্তর ভূল হয়েছে তা জানতে পারবেন।আমার মনে হয় এই apps টি সবার উপকারে আসবে।
তাহলে আর কি নিচের link থেকে apps টা download করুন।
Download Link

Saturday, September 27, 2014

৩৫তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ


৩৫তম বিসিএস এর বিজ্ঞপ্তি আজ ২৩/০৯/২০১৪ তারিখ মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্যাডারে লোক নিয়োগের জন্য এক হাজার ৮০৩ টি শূন্য পদের বিপরীতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন(পিএসসি)।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে সাধারণ ক্যাডারে ৪৫৫ জন, প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮২৯ জন, বিশেষায়িত শিক্ষা ক্যাডারে ৩৫জন নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

Blogger news