Sunday, November 23, 2014

বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েও সরকারির স্বাদ নিচ্ছে IUBAT বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েও সরকারির স্বাদ নিচ্ছে IUBAT বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তুরাগ নদীর পাশ ঘেঁষে আব্দুল্লাহপুর এ অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় International University of Business Agriculture and Technology (IUBAT). এখানে বিভিন্ন বিষয় এ অধ্যয়নরত রয়েছে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী। IUBAT এর নিজস্ব ক্যাম্পাসটি প্রায় ৫.৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয় প্রধান পার্থক্য সৃষ্টি করেছে এখানকার মনোরম পরিবেশ। এখানে রয়েছে সবুজ ঘাসে ঘেরা বিশাল দুটি মাঠ, খাবার খাওয়ার পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছে দুটি ক্যাফেটেরিয়া।IUBAT
এছাড়া বিশ্ববিদ্যালয়টির পরিবেশকে আর বেশি মনোরম করার জন্য রয়েছে ক্যাফেটেরিয়ার পাশে বিশাল একটি পুকুর। শিক্ষার্থীদের পড়াশুনার এক ঘেয়েমি দূর করার জন্য রয়েছে একটি Common Room; যেখানে রয়েছে ৫ টি টেবিল টেনিস খেলার বোর্ড, ১০ টি ক্যারাম বোর্ড, এবং বিভিন্ন Live খেলাধুলা উপভোগের জন্য রয়েছে বিশাল স্ক্রিন এর টিভি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য এখানে রয়েছে নানা রকম ক্লাব। এখানকার শিক্ষার্থীরা যেমনভাবে বাঙ্গালীদের প্রানের উৎসব পহেলা বৈশাখ বরন করে নেয়, তেমনি ভাবে বরন করে নেয় ১ লা হেমন্ত, ঋতু রাজ বসন্ত কেও। এছাড়া বছরের বিভিন্ন সময় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখরিত থাকে এই ক্যাম্পাস। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির রয়েছে নিজস্ব পরিবহণ ব্যবস্থা। প্রায় ৩২টি নিজস্ব বাস রয়েছে বিশ্ববিদ্যালয়টির যেগুলো ঢাকার প্রায় সব রুটেই চলাচল করে।
সর্বোপরি বলা যায় যে, বেসরকারি বিশ্ববিদ্যালয় IUBAT এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয় জীবনকে সরকারি বিশ্ববিদ্যালয় এ পড়ুয়া শিক্ষার্থীদের মত উপভোগ্যকরে কাটাতে পারে।

৬ষ্ঠ - ৮ম শ্রেণির ৪টি বিষয়ে তৈরিকৃত মডেল কন্টেন্টসমূহ দেখতে ক্লিক করুন

গণিত :
1.  মডেল কনটেন্টসপ্তম শ্রেণি-গণিত-৩য় অধ্যায়- তরল পদার্থের আয়তন পরিমাপ
2.  মডেল কনটেন্টসপ্তম শ্রেণি-গণিত-৩য় অধ্যায়- ক্ষেত্রফল পরিমাপ
3.  মডেল কনটেন্টসপ্তম শ্রেণি-গণিত-৩য় অধ্যায়- ওজন পরিমাপ
4.  মডেল কনটেন্টসপ্তম শ্রেণি-গণিত-৩য় অধ্যায়-দৈর্ঘ্য পরিমাপ
5.  মডেল কনটেন্টসপ্তম শ্রেণি-গণিত-২য় অধ্যায়-লাভ ও ক্ষতি
6.  মডেল কনটেন্ট--ষষ্ঠ-গণিত-৮ম অধ্যায়-রেখাচিত্র।
7.  মডেল কনটেন্ট--ষষ্ঠ-গণিত-৮ম অধ্যায়-মধ্যক ও প্রচুরক।
8.  মডেল কনটেন্ট--ষষ্ঠ-গণিত-ষষ্ঠ- সমন্তরাল সরল রেখা।
9.  মডেল কনটেন্ট--ষষ্ঠ-গণিত-পঞ্চম- বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ 
10. মডেল কনটেন্ট-ষষ্ঠ-গণিত-পঞ্চম-সরল সমীকরণ
11. মডেল কন্টেন্ট_গণিত_ষষ্ঠ_অধ্যায়-১_অনুশিলনী-১.১_অঙ্ক পাতন_লিয়াকত আলী
12. মডেল কন্টেন্ট_গণিত_৭ম_অধ্যায়-৪_অনুশিলনী-৪.১_বীজগাণিতীয় রাশির গুণ_লিয়াকত আলী,নাটোর
13. মডেল কন্টেন্ট_গণিত_অনুপাত (২)_ষষ্ঠ শ্রেণি_অধ্যায়-২_অনুশিলনী-২.১_লিয়াকত আলী
14. মডেল কন্টেন্ট_গণিত_অনুপাত (১)_ষষ্ঠ শ্রেণি_অধ্যায়-২_অনুশিলনী-২.১_লিয়াকত আলী
15. মডেল কন্টেন্ট_গণিত_ষষ্ঠ_অধ্যায়-১_অনুশিলনী-১.৫_ভগ্নাংশের গুন ও ভাগ_লিয়াকত আলী
16. মডেল কন্টেন্ট_গণিত_ষষ্ঠ_অধ্যায়-১_অনুশিলনী-১.৩_ল.সা.গু_লিয়াকত আলী
17. মডেল কন্টেন্ট_গণিত_ষষ্ঠ_অধ্যায়-১_অনুশিলনী-১.৩_গ.সা.গু_লিয়াকত আলী

ডিজিটাল প্রশ্নে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রশ্নপত্র ফাঁস রোধে এবার ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ করে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। ‘ডিজিটাল প্রশ্ন ব্যাংক’ থেকে প্রশ্ন নির্বাচন করে নিয়োগ পরীক্ষা নেয়া হবে।
আগামী শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকেই এ পদ্ধতি ব্যবহার করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ কারণে এরইমধ্যে প্রযুক্তিবিদদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকের বিগত কয়েকটি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এ উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়।
২০১৩ সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের পর ১৭ জেলায় দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হয়েছিল।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস বাংলানিউজকে বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির
প্রতিবেদনের সুপারিশের আলোকে ম্যানুয়ালের পরিবর্তে ডিজিটাল পদ্ধতির প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের চিন্তা-ভাবনা করা হচ্ছে।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, প্রভাবমুক্ত এবং নিরপেক্ষভাবে নিতেই এ উদ্যোগ, বলেন জ্ঞানেন্দ্র নাথ।
প্রাথমিকের শিক্ষক নিয়োগ করার সার্বিক কাজ সম্পন্ন করে মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদফতর।
অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে একটি ‘প্রশ্ন ব্যাংক’ থেকে দ্বৈবচয়নের মাধ্যমে প্রশ্ন করে বিভিন্ন সেট তৈরি করে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরীক্ষার পূর্ব মুহূর্তে উচ্চগতির প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা হবে। এরপর স্ট্যাপলিংসহ প্যাকেটজাত করে কেন্দ্রসমুহে বিতরণ করা হবে।
তবে বিদ্যুৎ ও প্রিন্টিং বিভ্রাট, প্রশ্নপত্রের মান, অনলাইনে প্রশ্ন ফাঁসের মতো ডিজিটাল পদ্ধতির চ্যালেঞ্জ রয়েছে বলেও জানান তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ডিজিটাল পদ্ধতির চ্যালেঞ্জ মোকাবেলায় সারা দেশে এক দিন পরীক্ষা না নিয়ে বিভাগ ভিত্তিক পর্যায়ক্রমে পরীক্ষা নেয়াও হতে পারে।
তিনি জানান, ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের কর্মসূচি বাস্তবায়নের জন্য টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের আইআইসিটি’র পরিচালক অধ্যাপক লিয়াকত আলীকে প্রধান করে এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি রয়েছেন।
বিশেষজ্ঞ কমিটি ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ বিষয়ক সফটওয়ারের ডেমো প্রস্তুত করবে।
সরকারের নীতিগত অনুমোদনের পরই ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে যথেষ্ট নিরাপত্তা ও স্বচ্ছতা থাকার পরও গতানুগতিক পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ থেকে যায় বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
বাংলানিউজের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, এজন্য আগামীতে গতানুগতিক প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।

ভর্তি পরীক্ষা : ক্যালকুলেটর ছাড়া ফিজিক্সের ম্যাথ (৩য় পর্ব )

ত্রিকোণমিতির প্রাথমিক ধারনা : এই চ্যাপ্টারের ম্যাথগুলা করতে ক্যালকুলেটর লাগেনা বললেই চলে। বিগত বছরের প্রশ্নগুলার দিকে নজর দিলেই বুঝা যায় এমন ম্যাথ কখনো আসে নাই এই চ্যাপ্টার থেকে যা করতে ক্যালকুলেটর লাগে। তাই এই চ্যাপ্টারের জন্য আগের মতই পড়াশুনা করো।
সংযুক্ত ও যৌগিক কোনের ত্রিকোনমিতিক আলোচনা : কথা একটাই, সূত্র বাদ দেয়া যাবেনা। ছোট বড় যত সুত্র আছে সব মুখস্ত, পরে অন্যকথা।সুত্র ব্যাবহার করেও অনেক ম্যাথ করা যায় যাতে ক্যালকুলেটর লাগেনা।SIN & COS এর যেসব মান ক্যালকুলেটর ছাড়া একদমি বের করা যায় না সে ম্যাথগুলো বাদ। COS 390*COS 420 + SIN(-300)*SIN(-330) এর মান বের করার জন্য কি ক্যালকুলেটর লাগবেই?? না এটা ক্যালকুলেটর ছাড়াই করা যায়।
বৃত্তিয় ফাংশন ও তাদের লেখচিত্র: এই চ্যাপ্টার থেকে আগে কখনই দুইটা প্রশ্নও আসে নাই। তবে এবার যেহেতু ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা হচ্ছে কিছুটা গুরত্ত দেয়া যেতে পারে। বিভিন্ন ফাংশন যেমন sin(x), sin(2x), tan(x) ইত্যাদি ফাংশনগুলার গ্রাফ কেমন হয় আইডিয়া রাখা ভাল। গ্রাফের বৈশিস্ট সমূহ দেখে রেখো।
ত্রিকোণমিতিক সমীকরন: এখানে ক্যালকুলেটর লাগেনা বললেই চলে। তবে” পরীক্ষার সময়” যেহেতু কমাইছে, সেক্ষেত্রে একেবারে কঠিন বা ঝামেলার ম্যাথগুলা বাদ দিয়ে একটু সহজ ম্যাথগুলার দিকে নজর দাও।
cos(2x)=sin(2x), 4sin(x)cos(x)=root(3), হলে “x” এর মান কত, এই টাইপের সহজ ম্যাথগুলা দেখে যেতে পারো।
এরপরেও আগে যা পড়ছ দেখো, তবে চ্যাপ্টার এর সহজ ম্যাথগুলা যেগুলা অনেক তাড়াতাড়ি ক্যালকুলেটর ছাড়াই করা যায় সেগুলার দিকে ভালভাবে নজর দাও। ইনশাল্লাহ, তুমিই পারবে!!
- নাজিরুল ইসলাম নাদিম, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Wednesday, November 19, 2014

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমে সানি লিওন!

সানি লিওনের ছবি যুক্ত করে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফরম পূরণ করার ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির অনলাইন ফরমটি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর প্রোফাইল দিয়ে পূরণ করে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে সানি লিওন কিংবা অন্য কোনো অশ্লীল ছবি। আর এ ঘটনায় বিপদে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকজন শিক্ষার্থী।sunny-2-1416375279_44557-300x186
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের দুজন ছাত্রী কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ভর্তি ফরমে অশ্লীল ছবি যুক্ত করে দিয়ে তাদের শিক্ষাজীবনের চরম সর্বনাশ ঘটানো হয়েছে। ফলে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন অনলাইন ফরমটি পূরণ করতে পারেননি।
শিক্ষার্থীরা জানান, তারা চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করে অনার্সে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির তারিখ ঘোষণা করলে গত ১৫ নভেম্বর তারা স্থানীয় একটি কম্পিউটারের দোকানে যান এবং দেখতে পান কে বা কারা তাদের অনলাইন ফরম পূরণ করে ফেলেছে। ফরমে সংযুক্ত করা হয়েছে তিনটি অশ্লীল ছবি। পূরণকৃত ফরমে মহিউদ্দীনের কনট্রাক্ট নম্বর (ফোন নম্বর) দেওয়া হয়েছে ০১৭১১১১১১১১ এবং রোজী ও লাকীর কনট্রাক্ট নম্বর দেওয়া হয়েছে ০১৭২২২২২২২২।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া জানান, ইতিমধ্যে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তথ্যসূত্রঃ সময়ের কণ্ঠস্বর

Blogger news