Tuesday, November 18, 2014

স্মৃতিশক্তি বাড়ানোর টিপস

একেক জনের স্মৃতিশক্তি একেক রকম। পড়াশোনা বা পাঠ মনে রাখার জন্য দরকার ভালো স্মৃতিশক্তি। চিকিৎসাবিষয়ক বিভিন্ন সাইটগুলোতে স্মৃতিশক্তি বাড়ানোর বিভিন্ন টিপস দেওয়া হয়। সেখানে বলা হয়, মস্তিষ্কের ব্যায়ামের মাধ্যমে স্মৃতিশক্তি বাড়ানো যায়।
মস্তিস্কের ব্যায়াম যেভাবে :
১। প্রতিদিন ঘুমানোর ঠিক আগ মুহুর্তে ৫ মিনিট চোখ বন্ধ রাখুন। এরপর সারাদিন কী কী কাজ করেছেন,  সেগুলো মনে করার চেষ্টা করুন। সম্ভব হলে কতগুলো কজ করেছেন, এর তালিকা করুন (মনে মনে)।
২। কোন কাজ গুলো আগে করেছেন, তার ধারাবাহিক তালিকা তৈরি করুন (মনে মনে) ।
৩। কোন কাজগুলো আপনার ঠিক ভাবে সম্পন্ন হয়েছে, তারও একটা তালিকা মনে মনে করুন।
৪। সবশেষে, ভাল করে যাচাই করে দেখুন- আজকের কোনো কাজ বাদ পরেছে কি না।
এভাবে কয়েকদিন মস্তিস্কের ব্যায়াম/চর্চা করতে থাকুন। এরপর যাচাই করুন,  কতগুলো কাজ মনে রাখতে পারছেন, আর কতগুলো মনে রাখতে পারছেন না।
এরপর এক সপ্তাহ আগে যে কাজগুলো করেছেন, তা মনে করার চেষ্টা করুন।
অনেকেই পরামর্শ দেন- থানকুনি পাতা, কচি শুকনা বেল, ঘি-এর সাথে ভেজে খেলে স্মৃতি শক্তি বাড়ে ।

৩৫তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও পরামর্শ

বাংলাদেশের ১ নং সার্ভিস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস(বিসিএস)। বিভিন্ন ক্যাডারে লোক নিয়োগের জন্য ১৮০৩টি শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।এখানে সাধারণ ক্যাডারে ৪৫৫ জন, প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮২৯ জন। নিঃসন্দেহে এটা চাকরি প্রার্থীদের জন্য একটা বিশাল সুযোগ বিশেষ করে যাদের বিসিএস ক্যাডার হওয়া একটা বিশাল লক্ষ্য।
পরীক্ষার পূর্ণ সময় দেয়া হবে ২(দুই) ঘণ্টা। এই পরীক্ষায় মোট ২০০(দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১(এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
সুতরাং পরীক্ষার্থীরা একটু চিন্তায় ই থাকবেন যে নতুন এই নিয়মের প্রশ্ন কেমন হবে, কিভাবে প্রস্তুতি নেব। আজকের এই লেখাটি মুলত তাই নিয়ে।
একটা অসাধারণ প্রস্তুতি আপনাকে পৌঁছে দিবে আপনাকে আপনার অভীষ্ট লক্ষে। আপনি হয়ে যাবেন ঐতিহ্যবাহী বাংলাদেশের সিভিল সার্ভিস এর একজন গর্বিত সদস্য। আপনি হবেন একজন ম্যাজিস্ট্রেট, একজন এ এস পি, একজন শিক্ষক ইত্যাদি! আর তাই এখনই অস্বাভাবিক সকল চিন্তাকে (কোটা, রাজনীতি, দুর্বল সিজিপিএ ইত্যাদি) পিছনে ফেলে এখন থেকে ই প্রস্তুতির জন্য ঝাপিয়ে পড়তে হবে। আপাতত আপনি ভুলে জান অস্বাভাবিক কোটা এর কথা, আপনার দুর্বল সিজিপিএ এর কথা। আপনি বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন এইটা ও আপনাকে ভুলে যেতে হবে! শুধু জানুন যে আপনাকে নতুন ভাবে শুরু করতে হবে।
প্রিলিমিনারি পরীক্ষার জন্য সহজ চিন্তা করুন, প্রস্তুতিও তত সহজ হবে। |

অস্ট্রেলিয়ায় পড়াশোনায় আগ্রহীদের জন্য পরামর্শ

অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য একটা স্ট্যাটাস দিয়েছিলাম। এমন স্ট্যাটাস আমি মাঝে মাঝেই দেই! আমি চাই আমার দেশের আরও বেশি ছাত্রছাত্রী পড়তে অস্ট্রেলিয়া আসুক। কারন নিয়ম যত কড়া হোক না কেনো, এদেশটিতে এখনও পড়াশুনা শেষে অভিবাসনের আবেদন করার সুযোগ আছে, এবং এখনও অভিবাসন হচ্ছে। যে সুযোগ ইউরোপের অনেক দেশেই এখন আর নেই।
আমি যা লিখেছি এরচেয়ে বেশি তথ্য এদেশের সরকারি অনলাইন ওয়েব ঠিকানায় আছে। অনেকে কষ্ট করে অনলাইন ঘাটতে চান না! অথচ অনলাইনে চেক করলে আমার বা কারও লেখাই পড়া বা নির্ভর করার বা কোন এজেন্টের কাছে যাবার দরকার নেই! অনেকে আরও একটু বেশি সুযোগ সুবিধা জানতে ইনবক্সে লিখেছেন! অনেকের কিছু ভুল ধারনাও আছে! সবাইকে আলাদা করে লিখার সময় নেই বলে আরও খোলাসা করে লিখছি।
প্রথমেই বলে নেই আমি যে টার্গেট গ্রুপের জন্য লিখেছি যারা উচ্চহার টিউশন ফী দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা রাখেন! আমার বক্তব্য, এত টাকা দিয়ে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন, তবে বিদেশে নয় কেন? উপরন্তু অস্ট্রেলিয়ার মতো দেশে যে নিশ্চয়তা তাহলো, এদেশে কখনো হড়তাল- স্ট্রাইক এসব নেই। কাজেই সেমিস্টারের শুরুতে যে রুটিন দেয়া হবে, সে অনুসারেই অক্ষরে অক্ষরে সব ক্লাস-পরীক্ষা সব হবে! এক চুলও এর এদিক সেদিক হবেনা!

পড়তে যাবেন জাপানে?

বৃত্তি নিয়ে বিদেশে যেতে চান, এমন শিক্ষার্থীরা জাপানকেই আগ্রহের প্রথম সারিতে রাখছেন। দেশটিতে সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয়ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। বৃত্তিপ্রাপ্তরা বিনা খরচেই পড়াশোনা চালাতে পারছেন। আর এ সুবাদে টিউশন ফি ছাড়াই লুফে নিচ্ছেন আন্তর্জাতিক মানের ডিগ্রি। বৃত্তি পাননি, এমন শিক্ষার্থীরাও দেশটিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
দেশভেদে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নিয়ে ২০১২ সালে আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সাইটগুলোতে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বছরে দেড় মিলিয়নেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী বিভিন্ন দেশে পড়াশোনা করতে যায়। এর মধ্যে ১,৩৮,০৭৫ জনই আসে জাপানে।
দেশটির বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ভাষা জাপানি। তবে এর পাশাপাশি ইংরেজি মাধ্যমেও পড়ার সুযোগ আছে। জাপানি ভাষা শিখেই দেশটিতে ভর্তির আবেদন করতে পরামর্শ দিয়ে থাকেন অভিজ্ঞরা।

তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনজীবি হতে পারবে না

 ৩১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বার কাউন্সিলের সনদ
তিনটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আইনজীবী হিসেবে অন্তর্ভূক্তির পরীক্ষায় অংশ নিতে পারবে না। বাংলাদেশ বার কাউন্সিলের মূল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বিশ্ববিদ্যালয় তিনটি হলো—দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, আমেরিকা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ও ইবাইস বিশ্ববিদ্যালয়।
একই সঙ্গে, তদন্ত সাপেক্ষে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে অন্তর্ভূক্তি পরিক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হতে পারে বলেও সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া নর্দান ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে পারবে।  এদিকে, প্রাইম বিশ্ববিদ্যালয়ের  দারুস সালাম ক্যাম্পাসের শিক্ষার্থীরাও এ পরীক্ষায় অংশ নিতে পারবে।

Blogger news