রবিবার ক্লাশ ও পরীক্ষা বর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রাবি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলাম লিলন (৩৯) দুর্বৃত্তের হাতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাবি শিক্ষক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। রাবি শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার জানান, বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলাম দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন। এ ঘটনায় রাবি’র শিক্ষকরা চরম ক্ষোভ প্রকাশ করেছে।