Thursday, December 18, 2014

ভর্তি পরীক্ষায় বাড়তি ফি: ২৬ প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত

এসএসসি ও সমমানের পরীক্ষায় ফরম পূরণ বাবদ বাড়তি ফি আদায়ের অভিযোগে রাজধানীর ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে বাড়তি আদায় করা অর্থ আগামী ৭ দিনের মধ্যে ফেরতের নির্দেশনা দিয়েছে। গত সোমবার বোর্ড থেকে এ আদেশ জারি করা হয়।

সূত্র জানায়, আসন্ন এসএসসি পরীক্ষার বোর্ডের নির্ধারিত টাকা চেয়ে বেশি অর্থ আদায় করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো- এ ধরনের সংবাদ সংবাদপত্রে প্রকাশের পর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে। সেখানে বাড়তি অর্থ কেন আদায় করা হবে জানতে চেয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জবাব চায় কোর্ট। এরপর বোর্ড বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি বিভিন্ন স্কুলে সরজমিন পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করেছে। সেখানে ২৬টি প্রতিষ্ঠানে বাড়তি টাকা আদায় করার প্রমাণ পায় এবং এই টাকা আগামী ৭ দিনের মধ্যে শিক্ষার্থীদের কাছে ফেরত দেয়ার সুপারিশ করেছে এবং তা বোর্ড কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অন্যথায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এর আগে অতিরিক্ত অর্থ আদায়কারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি একটি সতর্ক নোটিশ জারি করেছিল ঢাকা বোর্ড।

এইচএসসি : পদার্থ বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক গাণিতিক ফর্মুলা

উচ্চমাধ্যমিক শ্রেনীর পদার্থ বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক গাণিতিক ফর্মুলাগুলো ডাউনলোড করুন নিচের লিংক থেকে।
১। পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের গাণিতিক ফর্মুলা:  www.studentcarebd.com/files/HSC_Physics1st_MathFormula_1.pdf
২। পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের গাণিতিক ফর্মুলা: www.studentcarebd.com/files/HSC_Physics_2nd_MathFormula_2.pdf

৩৪তম বিসিএস : লিখিত পরীক্ষায় পাস ৯,৮২২

৩৪তম বিসিএস লিখিত পরীক্ষায় ৯,৮২২ জন প্রার্থী পাস করেছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
ফলাফল জানা যাবে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে- http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_result_1218134058.pdf
২৬ জানুয়ারি ২০১৫ তারিখ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।
এদিকে, পরীক্ষায় অসদুপায়ের দায়ে শাস্তি দেওয়া শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে আজ (বৃহস্পতিবার)। তালিকা পাওয়া যাবে এ তালিকায়- http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_general_1218144606.pdf

ঢাকা মেডিকেল কলেজ উৎসবের একদিন

ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হয় এই শোভাযাত্রা। ছবি: রাফিউল আলমধরাবাঁধা জীবনের মধ্যে একটা দিন হাঁফ ছেড়ে বাঁচা। প্রতিবছর এই একটা দিনের জন্যই অপেক্ষায় থাকেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেলের প্রাঙ্গণ পেরিয়ে যাঁরা আজ ব্যস্ত নিজের নিজের কাজে, তাঁদেরও চেষ্টা থাকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে স্মৃতিময় ক্যাম্পাসে ফিরে আসার।
১০ ডিসেম্বর উদ্যাপিত হলো ঢাকা মেডিকেল কলেজের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তাঁরা।
এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত চূড়ান্ত পেশাগত পরীক্ষার মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের দেওয়া হয় বিশেষ সম্মাননা পদক। আর এবার অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স (২০১৪) সম্মাননা দেওয়া হয় কে-৬২ ব্যাচের চিকিৎসক তন্ময় বোসকে। তরুণ এ চিকিৎসক দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে ২০১২ সালে মারা যান।

নতুন ধারায় বিসিএস

আবেদন চলছে ৩৫তম বিসিএস পরীক্ষার। এবারের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ৩৩তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী রিদওয়ান ইসলাম
রিদওয়ান ইসলাম। ছবি: স্বপ্ন নিয়েবদলে গেছে ৩৫তম বিসিএস পরীক্ষার ধরন। এবার প্রিলিমিনারি পরীক্ষায় নতুন যুক্ত করা হয়েছে ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এ ছাড়া পরিবর্তন এসেছে লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টনের ক্ষেত্রেও। তাই পরিবর্তনগুলো সম্পর্কে জানা জরুরি।
ইতিমধ্যে হয়তো বিষয়বস্তু সম্পর্কে আপনারা জেনেও গেছেন। নতুন নিয়মগুলোতে চোখ বুলালে একটি বিষয় সুবিধাজনক মনে হবে, তা হলো প্রিলিমিনারি পরীক্ষার জন্য আর আলাদা করে প্রস্তুতি নিতে হবে না। লিখিত পরীক্ষার সার্বিক প্রস্তুতি গ্রহণ করলেই প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। সব বিষয়ের আদ্যোপান্ত পড়তে হবে।

Wednesday, December 17, 2014

Suggestions for Higher Secondary Certificate Exam-2015 English 2nd Paper

Compositions:


1. Tree Plantation
2. Childhood Memories
3. Population Problem
4. Unemployment Problem
5. Wonders of Modern Science
6. A Journey By Bus / Train
7. Your Favorite Hobby
8. Importance of Reading Newspaper

Story Writing:


1. The Story of Robert Bruce
2. The Poor Wood Cutter
3. Two Friends and a Bear
4. The Thirsty Crow
5. The King and the Astrologer
6. The Clever Fox and its Tail
7. The Old Farmer and His Sons
8. The Liar Cowboy
9. The Lion and the Rat
10. The Crow and the Clever Fox
11. The Story of a Garment Worker
12. The Golden Touch
13. A Dove and an Ant
14. The Story of Sheikh Saadi
15. The Grocer and the Fruit Seller
16. A Rumor About the Outbreak of Fire

Suggestions for Higher Secondary Certificate Exam-2015 English 1st Paper

Comprehensions:


1. How safe will ……….. reduce the losses. [Unit-7, Lesson-5(B)]
2. In recent years ……… in under water [Unit-6, Lesson-3(B)]
3. Fires swept over ………. around the buildings. [Unit-7, Lesson-2(A)]
4. Gender discrimination in Bangladesh ………..the family. [Unit-24, Lesson-4(C)]
5. The unit by which………..the buildings. [Unit-8, Lesson-3(B)]
6. One very conspicuous…………..in order to survive. [Unit-14, Lesson-3(B)]
7. Every year millions of …………. unnecessary diseases. [Unit-6, Lesson-5(C)]
8. Statistics show …………better salaries [Unit-3, Lesson-2(B)]
9. His name was Jerry…………..Without subterfuge. [Unit-5, Lesson-6(A)]
10. Working opportunities……….. the ILO project. [Unit-15, Lesson-3(B)]
11. A societies culture…………considered inappropriate. [Unit-11, Lesson-1(C)]
12. Education is ………..responsibilities. [Unit-9, Lesson-1(B)]
13. Education is process………..how right he was! [Unit-9, Lesson-1(B)]
14. Communicative  competence…………. with others. [Unit-3, Lesson-1(B)]
15. Ayesha begum………… food for survival. [Unit-13, Lesson-3(D)]
16. Television has become…………. by them. [Unit-10, Lesson-1(C+D)]
17. The environment refers to……… kinds of natural disasters. [Unit- 6, Lesson-1(B)]
18. Bangladesh is a small country………… academic progress. [Unit- 9, Lesson- 3(C)]
19. Scientists have always wondered ………. probes.  [Unit-22, Lesson-2(C)]
20. Wole Soyinka………'The Interpreter'. [Unit- 12, Lesson-5(C)]
                                                  

জাতীয় বিশ্ববিদ্যালয় : সেশনজট কমাতে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীরা হবে সম্পূর্ণ সেশনজট মুক্ত। তাদের একাডেমিক ক্যালেন্ডারও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, কয়েক বছর আগে ভর্তি হওয়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সেশনজট কমাতে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম ঘোষণা করা হবে।”
আজ (সোমবার) সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কলেজ শিক্ষকদের ৮৬তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের ভাষণে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, সমাজ কল্যাণ, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে ৮৩ জন কলেজ শিক্ষক চার সপ্তাহ ধরে এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।

Tuesday, December 2, 2014

মেডিকেলের বই (ই-সংস্করণ)

মেডিকেলের শিক্ষার্থীদের দরকারি কিছু বইয়ের ই-সংস্করণ যুক্ত করা হলো।  সহজেই সংগ্রহ  (ডাউনলোড) করা যাবে বইগুলো। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় বইটি-
1. Book Name: Handbook of Pharmaceutical Excipients
Writer: Raymond C Rowe, Paul J Sheskey & Marian E Quinn
Edition: 6th
Download Link: http://www.mediafire.com/?j55o8naj7a3o423

2. Book Name:  : Principles for Clinical Medicine
Writers: Rodney A Rhoades & David R Bell
Edition: 3rd
Download Link: http://www.4shared.com/file/CcQakr4q/Medical_Physiology_Principles_.html

3. Book Name: Robbins Basic Pathology
Writer: Vinay Kumar, Abul K. Abbas, Nelson Fausto & Richard Mitchell
Edition: 8th
Download Link: Part-1: http://www.6ybh-upload.com/cjn11hd72wp8/_s_basic_pathology_8_ed.part1.rar
Part-2: http://www.6ybh-upload.com/xtftsius6q3u/_s_basic_pathology_8_ed.part2.rar

Monday, November 24, 2014

লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ !

আজ আমি দেখাব কিভাবে একটা লেবু দিয়ে আগুণ ধরা বেন । "আগুণ" বললাম জাতে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি । যাই হক এখন শুরু করা যাক।
যা যা লাগবে ।
১ । একটা লেবু  ( অবশ্যই কাঁচা লেবু । পাকা লেবু দিয়ে হবে না। )
২। LED light. (বাজারে কিনতে পাবেন ।)
কিভাবে করবেন ।
খুব সহজ , ইমেজ দিচ্ছি । দেখে নিয়েন ।
এখন লাইটটা লেবুর ভেতরে ঢুকান । লাইট জলবে না কারন এটা পাকা লেবু ।

ইংরেজী কথোপকথনের ৫ টিপস

1. Don’t study grammar too much
আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ইংরেজীতে কথা বলতে অভ্যস্ত হতে চান তাহলে আপনাকে ইংরেজী শিখতে হবে ইংরেজী গ্রামারের দিকে ভ্রুক্ষেপ না করেই। কারণ ইংরেজী গ্রামার আপনাকে ধীরগতি এবং সন্দেহপূর্ণ করে তুলবে। যখন বাক্য তৈরি করবেন তখন স্বাভাবিক বাক্য তৈরির চেয়ে আপনি শুধু নিয়মের কথাই চিন্তা করবেন। আপনি আশ্চর্য হবেন যারা ইংরেজীতে কথা বলে তাদের মাত্র ২০% লোক গ্রামার জানে। আপনি আরো আশ্চর্য হবেন যারা ইংরেজ নন তারা ইংরেজদের চেয়ে ভালো ইংরেজী গ্রামার জানেন।
2. Learn and study phrases
আপনি অনেক শব্দ জানেন কিন্তু সঠিকভাবে বাক্য তৈরি করতে পারেননা এটা আশ্চর্য এর বিষয় নয়কি ? এর কারণ কি? কারণ আর কিছু নয় ; ইংরেজী phrases সম্পর্কে তারা কোন প্রকার লেখাপড়া করেনা। সুতরাং আপনাকে যেমন জানতে হবে words তেমনি জানতে হবে phrases সম্পর্কে । আপনি 1000 words জানেন কিন্তু আপনি একটি সঠিক বাক্য তৈরি নাও করতে পারেন। আবার আপনি একটি phrases জানেননা তখন আপনি শত শত সঠিক বাক্য তৈরি করতে পারবেন। আপনি যদি 100 টি phrases জানেন, তাহলে আপনি নিজেই আশ্চর্যন্বিত হয়ে যাবেন কত শত শত বাক্য আপনি বলতে পারছেন। সুতরাং আপনি 1000টি জানেন মানে আমরা নিশ্চিত আপনি একজন দক্ষ ইংরেজী কথক।
Don’t translate
আপনি যখনই ইংরেজী বাক্য তৈরি করতে যাবেন তখন ঐ বাক্যকে কখনো আপনার মাতৃভাষায় অনুবাদ করতে যাবেননা। যেহেতু উভয় ভাষার শব্দ শৃঙ্খল ভিন্ন। ফলে আপনি এটা করলে আপনি ভুল করবেন। তার চেয়ে আপনি phrase শিখুন এবং বাক্য শিখুন আপনার চিন্তা করতে হবেনা শব্দ সম্পর্কে যেগুলো কথা আপনি বলছেন। এটা আপনাআপনিই চলে আসবে।
অন্য সমস্যা হচ্ছে আপনি যে দুটো ভাষাকে মেলাতে চাচ্ছেন তাদের ব্যাকরণগত কোন মিলই নেই। মনে রাখবেন অনুবাদ এবং ইংরেজী বাক্য তৈরির ব্যাপারে ব্যাকরণ সম্পর্কে চিন্তা করা সঠিক হবেনা । আপনাকে এটা অবশ্যই ত্যাগ করতে হবে।

ডিগ্রি পরীক্ষার ফরম পূরণ ২২ নভেম্বর থেকে

২০১৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২২/১১/২০১৪ তারিখ থেকে। চলবে ০৮/১২/১৪ তারিখ পর্যন্ত। ফরম পূরণ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।
ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ০৯/১২/১৪।
পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি, পরীক্ষার্থীর তালিকা, আবেদন ফরম, বিষয় কোডসহ দরকারি তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- http://www.nu.edu.bd/?p=3541

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাপ উন্মুক্ত

আরো উন্নত তথ্যসেবা দিতে স্মার্টফোন (অ্যান্ড্রয়েড) উপযোগী অ্যাপ চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বাংলাদেশে এটাই কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যাপ। অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের দরকারি সব তথ্যই পাওয়া যাবে।
অ্যাপসটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান।
জানা গেছে, অ্যাপটি তৈরিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জি এম আল-আমিন, ব্যবস্থাপনা বিভাগের ৩য় ব্যাচের ছাত্র মোক্তাদিরুল আলম এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের ছাত্র নূরে আলম সিদ্দিকী।
অ্যাপটি বিনা খরচে ডাউনলোড করা যাবে গুগল প্লে-স্টাের থেকে- https://play.google.com/store/apps/details?id=cbd.jagannathuniversity

Sunday, November 23, 2014

(১০০% প্রয়োজনীয় )শুধু ওপেন করে দেখুন……তাহলেই বুঝে যাবেন । (সকল কম্পিউটার ব্যাবহার কারী , বিসিএস পরীক্ষার্থী , বিশ্ববিদ্যালয় ভর্তি এবং এইচএসসি পরীক্ষার্থী দের জন্য)

সবাইকে সালাম। আশাকরি আপনারা অনেক ভাল আছেন।  আমি আপনাদের জন্য নিয়ে এলাম কম্পিউটার , বিসিএস , বিশ্ববিদ্যালয় ভর্তি এবং এইচএসসি পরীক্ষার্থী দের জন্য কিছু প্রয়োজনীয় বাংলা বই ...- ইউনিকোড ফরম্যাটে যা খুব সহজে Mobile ও Computer পড়তে পারবেন.........
কম্পিউটার
কম্পিউটার ও এর বিভিন্ন যন্ত্রাংশ সর্ম্পরকে খুব ভাল ভাবে জানার জন্য নিচের ১৫০ পৃষ্ঠার ( প্রয়োজনীয় চিত্র সহকারে ) বাংলা ইউনিকোডে লেখা এই বইটি ডাউনলোড করুন …(ডাউনলোড করলেই বুঝবেন এটা কি দরকারি বই )
Complete Bangla books of Computer (A 2 Z) T@NB!R.pdf
Download link:
http://www.mediafire.com/?uqm41f00fsn54m6
যারা কম্পিউটার এর ব্যাপারে মোটামুটি নতুন তাদের জন্য পরিপূর্ন বাংলা বই (তবে এখানে কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে)
Computer.pdf
Download link:
http://www.mediafire.com/?1ktt8jr5531ra5o
কম্পিউটার এর মাদারবোর্ড ( চিনহিত চিত্র সহ) বিভিন্ন যন্ত্রংশের গঠন প্রক্রিয়া
Mother Board.pdf
Download link:
http://www.mediafire.com/?3reyv7sa06la6c1
কম্পিউটার রক্ষানাবেক্ষন ও বিভিন্ন সমস্যার সমাধান এবং বিভিন্ন সমস্যার কেস স্টাডি …………
Maintenance of Computer.pdf
Download link:
http://www.mediafire.com/?p1uugdx8azgb58d
কম্পিউটার এর মাদারবোর্ড এর বিভিন্ন যন্ত্রংশের সংযোজন / এসেম্বল প্রক্রিয়া …।।
Computer Assembly Step by Step.pdf
Download link:
http://www.mediafire.com/?y6z36mz1ta38108
এক্সকলুসিভ কিছু computer & windows সমস্যার সমাধান
Problems Solution(Troubleshooting) of Computer.pdf
Download link:
http://www.mediafire.com/?1q7q80fxt8casq8
কম্পিউটারের বিভিন্ন অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা
Operating System of Computer.pdf
Download link:

List of Textile Engineering Universities/Colleges of Bangladesh List of Textile Engineering Universities/Colleges of Bangladesh

Textile Engineering is the most wanted subject for maximum students in Bangladesh now a days. Because of high career opportunity. Bangladesh is one of the leading RMG exporter country in the current world. So demand of textile technologists are high in textile related industries. For fulfilling the demand of Textile Education in Bangladesh some Universities open textile engineering course.
BUTEX
List of Textile Engineering Universities/Colleges of Bangladesh

Public Universities/Colleges: 

01. Bangladesh University of Textiles
92, Shaheed Tajuddin Ahmed Sarani
Tejgaon I/A, Dhaka-1208, Bangladesh
Tel : +880-2-9114260, Fax : +880-2-9124255
Web site : http://butex.edu.bd/

02. Khulna University of Engineering & Technology (KUET)
Khulna -9203
Phone: +88041-769468-75
03. Begumgonj Textile Engineering College
Begumgonj, Noakhali-3821
Phone #  0321-51758,
Affiliations: Bangladesh University of Textiles
Web: http://btec.jimdo.com/

04. Textile Engineering College, Zorarganj, Chittagong
Mirsori, Chittagong
Affiliations: Bangladesh University of Textiles

Web: www.ctec.gov.bd

05. Pabna Textile Engineering College
Shalgaria, Pabna
Affiliations: Bangladesh University of Textiles
Web: http://www.pabtec.gov.bd/ 

আবারও প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস!!

এবারেও প্রাথমিক শিক্ষা সমাপনি ২০১৪ পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার কয়েকদিন আগেই ফাঁস হল!!
কেউ কি বলতে পারবেন গত ৬/৭ বছরে কোন পাবলিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়নি? ছোট ছোট কোমলমতি অবুঝ শিশুরা তাদের শিক্ষা জীবনের প্রথম ধাপটিই অতিক্রম করছে ’পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস’ নামক রাষ্ট্রীয় ও জঘন্য দুর্নীতির হাত ধরে।
জতিকে কাগজে কলমে A++ মেধাবী করতে সরকার ও মহান সফল শিক্ষা মন্ত্রী দেশের অবুঝ শিশুদের মেধাকে ও তাদের কোমল নীতি বোধকে গলা টিপে হত্যা করে পরীক্ষার ফলাফলে পাশের বন্যা বইয়ে দিয়েে আমাদের A++মেধাবী দেশে ও বিদেশে বাহবা কুড়াতে মরিয়া। সরকার ও শিক্ষা মন্ত্রনালয়ের লোকজন দুর্নীতি-ক্ষমতার লোভে রুগ্ন ও অন্ধ হয়ে ICU এ লাইফ সাপোর্টে থেকে দেশ চালাচ্ছে। আর তাদের এই রোগ দেশের লাখো কোটি ছোট বড় নিস্পাপ ছাত্র-ছাত্রীর মাঝে এইডস ও ক্যান্সার আকারে ছড়িয়ে দিচ্ছে।
আগেও অনেক তদন্ত হয়েছে, ভবিষ্যতেও হবে। আপনারা নিশ্চিত থাকেন কোন দিন এদের বিচার হবে না। জাতির ভাগ্য যদি কিছু হয় তা হতে পারে আইওয়াস।
সত্যিকার অর্থে এই ভূত তাড়াতে যে সরিষা ব্যবহার করা হচ্ছে সেই সরিষাতেই আসল ভূত।
আমরা শিক্ষিত জাতিতে পরিনত হতে বেশি দেরী নেই। সংগ্রামী সরকার আমাদেরকে হাতে হাতে ফলাফল দেখাচ্ছে। বুড়োগুলি মরলেই পৃথিবীতে আমরা ১০০০% শিক্ষিত জাতি।
জাতিকে কি এভাবেই শিক্ষিত করার সপ্ন দেখেছিলেন জাতির জনক?
যারা এখনো প্রশ্নপত্র পাননি তাদের বলে রাখি ফেইসবুক জাতীয় সামাজিক সাইটগুলিতে খুঁজলেই প্রশ্ন পাওয়া যাবে। কেউ আবার বিজ্ঞাপন দিয়ে বিনামূল্যে বিতরন করছেন।
প্রশ্ন পাওয়ার আগে ও পরে আমাদের প্রিয় নাহিদ স্যার ও দেশরত্না সু-সফল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভূলবেন না। পারলে তাদেরকে A++ পাওয়ার আগাম রসমলাই পাঠিয়ে দিন।
তারাই তো আমাদের সেবায় এই কাজগুলি করেছেন... । আল্লাহ তাদের লাখো-কোটি বছর হায়াৎ দিন....। সবাই বলুন আমীন......।
primary education

জে.এস.সি পরীক্ষার ফলাফল

Ministry of Education

Intermediate and Secondary Education Boards Bangladesh

Official Website of Education Board 

 
Examination :
Year :
Board :
Roll :

যে ৫ টি উপায়ে বাড়িয়ে নিতে পারেন আপনার আইকিউ লেভেল

gene-intelligence-brain-power
পূর্বে ধারণা করা হতো, কোন ব্যক্তির বুদ্ধিমত্তা পারিবারিক ইতিহাসের উপর নির্ভর করে। তবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে বিভিন্ন চর্চা ও খাদ্যতালিকার পরিবর্তনের ফলে মানুষ নিজেই তার বুদ্ধিমত্তার স্তর খুব সহজে বাড়িয়ে নিতে পারে। চলুন জেনে আসি সেই সহজ পাঁচটি উপায়।

১) প্রচুর পড়তে হবেঃ

পড়ালেখা শুধু নিজের বিভাগ অনুযায়ী করলে হবে না। যেমন আপনি যদি বিজ্ঞানের ছাত্র হন শুধু বিজ্ঞানের বই পড়লে চলবে না। আপনাকে পড়তে হবে সব ধরণের বই। পড়তে হবে পত্রিকা, ম্যাগাজিন, জোকস, উপন্যাস, কবিতা, গল্প সব কিছু। এতে আপনার মস্তিষ্ক বিভিন্ন দিকে চিন্তা করার ক্ষমতা পাবে।
২) পাজল মিলানঃ

বিভিন্ন পত্রিকায় শব্দজট, পাজল, বুদ্ধির প্রশ্নগুলোর উত্তর দিন। খেলুন রুবিক্স কিউব। প্রথম প্রথম এসব সমাধান করতে সময় বেশি লাগলেও ধীরে ধীরে আপনি অভ্যস্ত হয়ে পড়বেন। এসব মিলাতে যত সময় কম লাগবে বুঝবেন আপনার আইকিউ লেভেল বেড়ে চলছে।
৩) মেডিটেশন করুনঃ

বিশেষজ্ঞদের মতে, মেডিটেশন বুদ্ধিমত্তা বাড়ানোর কার্যকর এক অস্ত্র। এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে, ধৈর্য ধরতে শেখায়, মনোযোগ বাড়িয়ে তোলে। রাতে ঘুমানোর আগে প্রতিদিন ৩০ মিনিট মেডিটেশন করার চেষ্টা করুন।
৪) ব্যায়াম করুনঃ

বিখ্যাত সৃজনশীল লেখক Win Wenger এর মতে, হালকা ব্যায়াম আপনার বুদ্ধিমত্তা বাড়িয়ে তোলে। দিনের কিছু সময় বের করুন ব্যায়ামের জন্যে। ব্যায়াম করার পরপরই মেডিটেশন করতে পারেন। এতে আপনার শরীরের পাশাপাশি প্রশান্তি ছড়িয়ে পড়বে মনেও।
৫) খাদ্যতালিকা সাজিয়ে তুলুনঃ

গবেষণা বলছে সামুদ্রিক মাছ, ওমেগা ৩ ফ্যাটি এসিড, বাদাম, চকলেট (dark chocolate) এই খাবারগুলো বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে। তাই আপনার খাদ্যতালিকা এই খাবারগুলো দিয়ে সাজিয়ে তুলুন।
এইসব কাজ করে নিজের বুদ্ধিমত্তার স্তর বাড়ানোর আছে প্রচুর উদাহরণ। এবার নিজেকেও যোগ করে নিন সেই তালিকায়।

মনোযোগ বৃদ্ধি করার ৬ টি সহজ পদ্ধতি

6-Ways-To-Increase-Concentrationপড়াশুনা করার সময় অথবা কোন কাজ করার সময় মনোযোগ (concentration) হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক ব্যাপার। ‘কাজে মন বসাতে পারছি না’ অভিযোগটি অধিকাংশ সময়ই শোনা যায়। কাজ বা পড়াশোনায় মনোযোগ (concentration in study) বৃদ্ধি করার কিছু সহজ পদ্ধতি রয়েছে (concentration tips)। তবে এসব পদ্ধতি প্রয়োগ করার আগে আত্মবিশ্বাসী হওয়াটা খুবই জরুরী।
১.  কাজ শুরু করার আগে মনোযোগ নষ্ট করতে পারে এমন বিষয়গুলো দূরে রাখুন। কাজের গুরুত্ব বিবেচনা করে মোবাইল, টিভি ইত্যাদি বন্ধ রাখুন। পড়ার সময় এফ এম রেডিও এবং কম্পিউটার চালু রাখলে মনোযোগ বিচ্ছিন্ন হয়।
২. কিছু গবেষণায় দেখা যায়, কোন কোন কাজ বা পড়ার সময় নিচু শব্দে হাল্কা যন্ত্রসঙ্গীত শুনলে তা মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। গুগল করলেই পেয়ে যাবেন এমন অনেক যন্ত্রসঙ্গীত যা ব্যবহার করতে পারেন মনোযোগ বৃদ্ধি (increase concentration) করার উপায় হিসেবে। তবে গায়ক/গায়িকা পরিবেশন করছে এমন সঙ্গীত আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে না
৩. মেডিটেশন মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। ভোরে এবং রাত্রে ঘুমানোর আগে ১০ মিনিট মেডিটেশন করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। ফলে ধীরে ধীরে যে কোন বিষয়ে মনোনিবেশ করার ক্ষমতা বৃদ্ধি পায়।
৪. যত বেশি আপনি মস্তিষ্ককে ব্যস্ত রাখবেন গঠনমূলক কার্যক্রমে তত বেশি তার ক্ষমতা বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে ব্রেইন গেমগুলো খুবই কার্যকর (concentration exercises)। দাবা, সুডোকু, বিলিয়ার্ড, ক্রস ওয়ার্ড পাজল ইত্যাদি খেলাগুলো আপনার চিন্তা করার ক্ষমতা বাড়াবে এবং মনঃসংযোগ বৃদ্ধি করবে। এছাড়া মোবাইল বা কম্পিউটারে খেলার জন্যেও প্রচুর ব্রেইন গেম রয়েছে।
৫. গবেষণায় দেখা গেছে কোন কাজ করার সময় চিউয়িং গাম চাবালে সে কাজে মনোযোগ দিতে সুবিধা হয়। তাই মনোযোগ বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন চিউয়িং গাম। তবে লক্ষ্য রাখবেন তা যেন অবশ্যই চিনি মুক্ত হয়।
৬. ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার গবেষণায় জানা গেছে লাল রঙ স্মৃতি শক্তি এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে (improve concentration) অফিসের বা পড়ার টেবিলে লাল কোন বস্তু, লাল রঙের জামা, কম্পিউটারে লাল ওয়ালপেপার ইত্যাদি ব্যবহার করে আপনার আশে পাশে বাড়াতে পারেন লাল রঙ এর প্রাচুর্য।

বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েও সরকারির স্বাদ নিচ্ছে IUBAT বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েও সরকারির স্বাদ নিচ্ছে IUBAT বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তুরাগ নদীর পাশ ঘেঁষে আব্দুল্লাহপুর এ অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় International University of Business Agriculture and Technology (IUBAT). এখানে বিভিন্ন বিষয় এ অধ্যয়নরত রয়েছে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী। IUBAT এর নিজস্ব ক্যাম্পাসটি প্রায় ৫.৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয় প্রধান পার্থক্য সৃষ্টি করেছে এখানকার মনোরম পরিবেশ। এখানে রয়েছে সবুজ ঘাসে ঘেরা বিশাল দুটি মাঠ, খাবার খাওয়ার পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছে দুটি ক্যাফেটেরিয়া।IUBAT
এছাড়া বিশ্ববিদ্যালয়টির পরিবেশকে আর বেশি মনোরম করার জন্য রয়েছে ক্যাফেটেরিয়ার পাশে বিশাল একটি পুকুর। শিক্ষার্থীদের পড়াশুনার এক ঘেয়েমি দূর করার জন্য রয়েছে একটি Common Room; যেখানে রয়েছে ৫ টি টেবিল টেনিস খেলার বোর্ড, ১০ টি ক্যারাম বোর্ড, এবং বিভিন্ন Live খেলাধুলা উপভোগের জন্য রয়েছে বিশাল স্ক্রিন এর টিভি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য এখানে রয়েছে নানা রকম ক্লাব। এখানকার শিক্ষার্থীরা যেমনভাবে বাঙ্গালীদের প্রানের উৎসব পহেলা বৈশাখ বরন করে নেয়, তেমনি ভাবে বরন করে নেয় ১ লা হেমন্ত, ঋতু রাজ বসন্ত কেও। এছাড়া বছরের বিভিন্ন সময় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখরিত থাকে এই ক্যাম্পাস। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির রয়েছে নিজস্ব পরিবহণ ব্যবস্থা। প্রায় ৩২টি নিজস্ব বাস রয়েছে বিশ্ববিদ্যালয়টির যেগুলো ঢাকার প্রায় সব রুটেই চলাচল করে।
সর্বোপরি বলা যায় যে, বেসরকারি বিশ্ববিদ্যালয় IUBAT এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয় জীবনকে সরকারি বিশ্ববিদ্যালয় এ পড়ুয়া শিক্ষার্থীদের মত উপভোগ্যকরে কাটাতে পারে।

Blogger news